Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

রাজাপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা :

ঝালকাঠির রাজাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। গত ২৩ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. শাহিদা শারমিন আফরোজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ ও রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন।

কৃষি বিভাগ জানায়, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে ৬৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হবে। এছাড়া গম, সরিষা, সূর্যমুখীসহ বিভিন্ন রবি ফসল উৎপাদন বৃদ্ধিতে আরও ১,৩৩০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হবে।

ইউএনও রিফাত আরা মৌরি বলেন, সরকারের প্রাপ্ত সহায়তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়াতে পারলে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।