Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

পাঁচ দফা দাবিতে ঝালকাঠিতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ ‎

দূরযাত্রা রিপোর্ট :

‎জুলাই সনদের আইনি ভিত্তি ও দ্রুত বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঝালকাঠিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) আসরের নামাজের পর এ কর্মসূচি পালন করে উভয় দল।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা শাখার আয়োজনে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। বক্তব্য রাখেন দলের মনোনীত ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের এমপি প্রার্থী ও বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস শেখ নেয়ামুল করীম, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, শুরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, ডা. মাওলানা হেমায়েত উদ্দিন, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার ও পৌর সেক্রেটারি মো. শাহাবুদ্দিন খলিফা।

‎সমাবেশ শেষে জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

‎একই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় ঈদগাহ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানামোড়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম আল হাদী, শ্রমিক আন্দোলনের সভাপতি মো. আব্দুল কুদ্দুস, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মিজানুর রহমান ও ছাত্র আন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদের আইনি স্বীকৃতি, দ্রুত বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় সরকারকে কঠোর আন্দোলনের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
‎#