Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে দেওয়ানী ও ফৌজদারী কার্যবিধির সংশোধনী নিয়ে আলোচনা সভা

দূরযাত্রা রিপোর্ট :

‎ঝালকাঠিতে দেওয়ানী ও ফৌজদারী কার্যবিধির সাম্প্রতিক সংশোধনীগুলো নিয়ে ঝালকাঠিতে বিচার বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর বিকেল ৩টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎এতে জেলার বিচারক ও আইন কর্মকর্তারা অংশ নিয়ে সংশোধনীগুলোর গুরুত্ব ও বাস্তব প্রয়োগ নিয়ে মতবিনিময় করেন। সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলামের সভাপতিত্বে বক্তারা বলেন, সাম্প্রতিক এই সংশোধনীগুলো বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল ও জনগণের জন্য সহজলভ্য করবে। তারা আশা প্রকাশ করেন, বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নতুন বিধানগুলোর যথাযথ প্রয়োগ নিশ্চিত করবেন, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা আরও কার্যকর হয়।

‎সভায় দেওয়ানী কার্যবিধির সংশোধনীর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সহকারী জজ মনিরুজ্জামান এবং ফৌজদারী কার্যবিধির সংশোধনীর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাসনীম জোহরা।

‎জেলা লিগ্যাল অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. বায়জিদ রায়হানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব তাসনীম জোহরা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. শাহিনুর রহমান ও এইচ. এম. কবির হোসেন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ) মুক্তা রানী, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক জনাব মো. নাসিমুল হাসান। পাবলিক প্রসিকিউটর মো. মাহেব হোসেন, সরকারি কৌঁসুলি মো. সৈয়দ হোসেনসহ এবং ঝালকাঠি জেলার বিচার বিভাগের সকল বিচারক ও আইন কর্মকর্তাবৃন্দ।
#