Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দূরযাত্রা রিপোর্ট :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ঝালকাঠি জেলা বিএনপি। গত ৩ নভেম্বর বিকেল ৪টায় আমতলা রোডের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি অ্যাড. নাসিমুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস.এম. এজাজ হাসান, নলছিটি পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাড. মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গিয়াস সরদার দিপু, জেলা তাঁতী দলের সভাপতি মো. বাচ্চু হাসান খান, কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সরদার মো. শহিদুল্লা, জাসাসের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, শ্রমিক দলের সভাপতি মো. নাসির হাওলাদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

সভায় নেতৃবৃন্দ ৭ নভেম্বর দিনটিকে যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানান। দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘সিপাহী-জনতার বিপ্লব’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তাঁরা। কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, র‌্যালি, ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষণ প্রচারসহ নানা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত নেতারা এসব কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
#