Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠি জেলা লিগ্যাল এইড অফিসে আইনি সেবা প্রার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

ঝালকাঠি জেলা লিগ্যাল এইড অফিসে
আইনি সেবা প্রার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষকে সহজে আইনি সহয়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস, ঝালকাঠি। বর্তমানে দায়িত্বপ্রাপ্ত চীফ লিগ্যাল এইড অফিসার (বিজ্ঞ সিনিয়র সিভিল জজ) জনাব মো: বায়জিদ রায়হানের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস, ঝালকাঠি এর কার্যক্রম। জেলা লিগ্যাল এইড অফিসে প্রতিদিন সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ঝালকাঠি জেলার সকল শ্রেণি ও পেশার মানুষ আইনি পরামর্শ পেয়ে থাকেন । বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য চীফ লিগ্যাল অফিসার পক্ষদের উপস্থিতিতে মেডিয়েশন কার্যক্রম পরিচালনা করে থাকেন যেখানে পক্ষদের নিজ খরচে কোন আইনজীবী নিয়োগ করার প্রয়োজন হয় না। আইনগত সহয়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ কার্যকর হবার পরে চীফ লিগ্যাল এইড অফিসার কর্তৃক স্বাক্ষরিত ও প্রত্যয়িত চুক্তিনামা চূড়ান্ত এবং নিয়মিত আদালতের রায়ের মতই বাধ্যকর মর্মে বিবেচিত হচ্ছে। এর ফলে জেলা লিগ্যাল এইড অফিস, ঝালকাঠিতে আইনি সেবা গ্রহীতার সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বিগত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ঝালকাঠি লিগ্যাল এইড অফিস হতে মোট ২৫৩ জন সেবা প্রার্থীকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে, ২৫৩ টি মামলা মেডিয়েশন প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হয়েছে যার ভেতর ৬৪ টি মামলা সফল ভাবে নিষ্পত্তি হয়েছে এবং মেডিয়েশন এর মাধ্যমে মোট ৫৪,৩০,৫০০ টাকা আদায় পূর্বক মামলার পক্ষগণকে প্রদান করা হয়েছে।
#