Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

দূরযাত্রা রিপোর্ট :

‎ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাঠপট্টি ট্রলারঘাট এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলাউদ্দিন মোল্লা (৩০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

‎ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে এসআই (নিঃ) মো. হারুনার রশিদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কাঠপট্টি ট্রলারঘাটে শাহ আলমের মুদি দোকানের সামনে রাস্তার উপর ইয়াবা বিক্রির সময় আলাউদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।

‎আটক আলাউদ্দিন মোল্লা ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের পুরাতন কলাবাগান এলাকার মো. বাচ্চু মোল্লার ছেলে।

‎জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিবি পুলিশ। ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিক্রেতাদের কোনো ছাড় দেওয়া হবে না।
‎#