Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

‎ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নি হ ত

দূরযাত্রা রিপোর্ট :
‎ঝালকাঠির নলছিটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ও বিকেলে উপজেলার পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে।

‎বিকেল সাড়ে ৩টার দিকে দপদপিয়া ডিগ্রি কলেজের সামনে বাস, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে র‍্যাবের সদস্য আনোয়ার আকন (৩৮) নিহত হন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

‎নিহত আনোয়ার আকন দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া গ্রামের আব্দুল খালেক আকনের ছেলে। তিনি র‌্যাব-৪ এ কর্মরত ছিলেন বলে জানা গেছে।

‎এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রতাপ এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাসের ধাক্কায় আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী নিহত হন। নিহত আয়ফুল বেগম ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।

‎নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে প্রতাপ এলাকায় এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হন। বিকেলে বাস ও অটোরিকশার সংঘর্ষে আরও একজন প্রাণ হারান। পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।
‎#