দূরযাত্রা রিপোর্ট :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী গত ৮ নভেম্বর সকালে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি রাজাপুর উপজেলা শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, মতবিনিময় ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগে ইসলামী আন্দোলন ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। এ সময় “হাতপাখা” প্রতীকে ভোট চান প্রার্থী ইব্রাহিম আল হাদী।
তিনি বলেন, জনগণ এখন পরিবর্তন চায়, একজন সৎ ও যোগ্য প্রতিনিধি চায়। আমি নেতা হতে আসিনি, এসেছি জনগণের খাদেম হিসেবে কাজ করতে। তিনি আরও আশা প্রকাশ করেন, সুষ্ঠু নির্বাচন হলে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবেন।
গণসংযোগে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা আল আমিন, জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, উপজেলা সভাপতি মাস্টার জাহিদুল ইসলামসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
#




