Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

কাঠালিয়ায় বিপ্লব ও সংহতি দিবস পালন

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা :

ঝালকাঠির কাঠালিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গত ৮ নভেম্বর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ঝালকাঠি জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন ও ব্যারিস্টার জাকারিয়া।

সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) মো. আখতার হোসেন নিজাম মীরবহর।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন, যেদিন সেনা ও জনতার ঐক্যে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

#