Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেফতার

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা :

ঝালকাঠির নলছিটিতে মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) রাতে পৌর এলাকার ফেরিঘাট সড়ক থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম মো. ইমন সরদার (২০)। তিনি নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফেরিঘাট সড়কের বাসিন্দা মো. শহিদ সরদার ও হেপি বেগমের ছেলে।

নলছিটি থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমন সরদারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১ (একুশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০৫ (একশত পাঁচ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনীর ১০(ক)/১৯(ক) ধারায় নলছিটি থানায় মামলা (নং–০২/১৯৭, তারিখ–০৮/১১/২০২৫ খ্রি.) দায়ের করা হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, গ্রেফতারকৃত আসামিকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।