Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সেলিম রেজার জনসংযোগ

দূরযাত্রা রিপোর্ট :

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা জনসংযোগ করেছেন। সোমবার (১০ নভেম্বর) বিকেলে তিনি এই কর্মসূচি পালন করেন।

‎রাজাপুরে পৌঁছে সেলিম রেজা প্রয়াত বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের কবর জিয়ারত করেন। পরে তিনি রাজাপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নৈকাঠিতে অবস্থান নেন এবং সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

‎এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর হোসেন, প্রয়াত নাসিম আকনের বড় ভাই ফিরোজ আকন, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা শিকদারসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

‎বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমি দেশের বাইরে থাকলেও আন্দোলনের অংশ হিসেবে কাজ করেছি। আমার মা তখন অসুস্থ ছিলেন, দেশে ফিরতে চাইলেও পারিনি—কারণ ফ্যাসিস্ট হাসিনার সরকার আমাকে দেশে ফিরতে দেয়নি। তবুও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমি আন্দোলন চালিয়ে গেছি।

‎তিনি আরও বলেন, খুব শিগগিরই বিএনপি থেকে ঝালকাঠি-১ আসনের মনোনয়ন দেওয়া হবে। আমি সবাইকে অনুরোধ করছি—ঐক্যবদ্ধ থাকুন। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই মিলে তার পক্ষেই কাজ করবো। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত করে এই আসন জাতীয়তাবাদী শক্তির উপহার হিসেবে দেবো।
#