Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

দূরযাত্রা রিপোর্ট :

‎রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।

‎কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, আব্দুল হক নান্টু, জাহিদুল ইসলাম, বাহাউদ্দিন বাচ্চু, শাহ মো. ফারুক, রতন দেবনাথ, সৈয়দ নাজমুল হক, সাখাওয়াত হোসেন রাব্বি ও রফিকুল ইসলাম মৃধা।

‎নবীনদের ফুল দিয়ে বরণ শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎#