নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা :
ঝালকাঠির নলছিটিতে উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন, সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহম্মেদ সবুজ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল-আমিন মোল্লা, অবসরপ্রাপ্ত অধ্যাপক শামসুল আলম বাহার, সাংবাদিক খলিলুর রহমান মৃধা ও শাহাদাত হোসেন মনুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
সভায় শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দেন ইউএনও লাভলী ইয়াসমিন। এছাড়া নলছিটি পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক ওয়ার্ডসভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
#




