Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে শহীদ দুই বিচারকের স্মরণে শোক র‍্যালি ও সভা অনুষ্ঠিত

২০০৫ সালের ১৪ নভেম্বর জে.এম.বি.’র বোমা হামলায় নিহত বিজ্ঞ বিচারক শহীদ সোহেল আহম্মেদ এবং শহীদ জগন্নাথ পাঁড়ের ২০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিচার বিভাগ, ঝালকাঠি এর উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স কক্ষে শোক সভার আয়োজন করা হয়েছে শোক সভা শুরুর পূর্বে ঝালকাঠি জেলার মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের নেতৃত্বে একটি শোক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি বিচার বিভাগের সকল বিজ্ঞ বিচারকগণ, ঝালকাঠি জেলার পুলিশ
সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, সিভিল সার্জন, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বিজ্ঞ পি.পি., বিজ্ঞ জি.পি.সহ ঝালকাঠি বিচার বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ শোক র্যালী ও শোক সভায়অংশ গ্রহণ করেন। ঝালকাঠির মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মো: মতিয়ার রহমানের সভাপতিত্বে এবং চীফ লিগ্যাল এইড অফিসার (বিজ্ঞ সিনিয়র সিভিল জজ) জনাব মোঃ বায়জিদ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠানে শহীদ দুই বিজ্ঞ বিচারকের স্মরণে স্মৃতিচারণমূলক জীবনী পাঠ করেন বিজ্ঞ সিনিয়র
সিভিল জজ জনাব মনিরুজ্জামান। শোক সভায় বক্তব্য রাখেন বিজ্ঞ জি.পি. জনাব সৈয়দ হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব শাহাদাৎ হোসেন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মিরাজুল ইসলাম রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন জনাব মোহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায়, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব মো: আমিনুল
ইসলাম, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব তাসনীম জোহরা। বক্তরা বিচারকগণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য বিচারকদের জন্য প্রত্যেক জেলায় জাজেস কোয়ার্টার নির্মাণ, গাড়ি প্রদান ও পর্যাপ্ত নিরাপত্তা কর্মী সরবারহ করা সহ প্রয়োজনীয়ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বরোপ করেন।