Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিত ছাত্রলীগের দুই নেতা আটক

দূরযাত্রা রিপোর্ট

‎ঝালকাঠি–বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় আওয়ামী লীগের অবরোধের পক্ষে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনায় ছাত্রলীগের দুই যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার সকালে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ সক্রিয় হয়।

‎স্থানীয়রা জানান, সকালে চার যুবক মোটরসাইকেলযোগে মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেন এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দ্রুত স্থান ত্যাগ করেন। মুহূর্তেই ওই ঘটনার ছবি–ভিডিও অনলাইনে ভাইরাল হয়।

‎পরে দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাবখান সেতুর পশ্চিম প্রান্ত থেকে দুইজনকে মোটরসাইকেলসহ আটক করে সদর থানা পুলিশ।

‎আটক ব্যক্তিরা হলেন—ধানসিঁড়ি ইউনিয়নের বারেকের ছেলে টিপু হাওলাদার, যিনি উপজেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য; এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পারদেশীপুর ইউনিয়নের আনোয়ারের ছেলে ওলি, যিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক কোষাধ্যক্ষ।

‎ঘটনা বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়েছে। তারা সকালে সড়কে আগুন দেওয়ার ঘটনায় জড়িত কিনা—জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।
‎#