Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ভর্তি প্রস্তুতি সেশন

দূরযাত্রা রিপোর্ট :
ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানে এক ব্যতিক্রমী সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার মঈন ফিরোজী ও মিসেস সাবরিনা সামাদ ফিরোজীর উদ্যোগে সোমবার (২৪ নভেম্বর) সকালে রাজাপুরের তালুকদার বাড়ি মসজিদসংলগ্ন বাইপাস মোড়ে ব্যারিস্টার মঈন ফিরোজীর স্থানীয় কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

‎সংবর্ধনায় রাজাপুর ও কাঠালিয়া উপজেলার ১৭টি কলেজ ও মাদ্রাসা থেকে ১৫৮ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ৫৯ জন ছেলে এবং ৯৯ জন মেয়ে শিক্ষার্থী গোল্ডেন জিপিএ, A+ ও A গ্রেড অর্জন করায় সংবর্ধনা দেওয়া হয়।

‎সংবর্ধনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশেষ কাউন্সেলিং সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মেধাবী শিক্ষার্থী। তারা ভর্তি প্রস্তুতি, বিভাগ নির্বাচন, বিশ্ববিদ্যালয় জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা প্রদান করেন।
‎সেশন পরিচালনায় ছিলেন— রাশেদ কামাল আনিক, মো. শাকিল, মো. শাহ সুফি ওয়াছি মিয়া,
‎কাজী মাহমুদুল হাসান, মো. সমুদ্দুল হাসান

‎সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। আরও উপস্থিত ছিলেন মিসেস সাবরিনা সামাদ ফিরোজী, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি মো. আককাস সিকদার, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু। এ ছাড়া স্থানীয় শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন। তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জলিল আদিক অনুষ্ঠান সঞ্চালনা করেন।

‎ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, রাজাপুর ও কাঠালিয়ার শিক্ষার্থীরা বারবার প্রমাণ করেছে—সুযোগ পেলে তারা দেশের জন্য মেধা ও যোগ্যতার সর্বোচ্চ প্রকাশ ঘটাতে পারে। ভবিষ্যতেও আমরা তাদের পাশে থাকব।

‎সংবর্ধনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিপ্রাপ্তদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
#