Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

এলাকাবাসীর উদ্যোগে সড়ক সংস্কার, দশ বছরের ভোগান্তির অবসান, অপারগ জনপ্রতিনিধিরা

দূরযাত্রা রিপোর্ট :

‎ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি ৭নং ওয়ার্ডে রানার দোকান থেকে মো. জুয়েল খানের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক দীর্ঘদিন অবহেলায় পড়ে ছিল। প্রায় ১০ বছর ধরে রাস্তা বর্ষায় পানিতে তলিয়ে যেত, কাদা জমে চলাচল অসুবিধা হতো, এমনকি কোনো ধরনের যানবাহন চলাচলেরও উপযোগী ছিল না। এ রাস্তাটির কারণে অন্তত ১০০টি পরিবার দীর্ঘদিন ভোগান্তির শিকার ছিল।

‎কোনো সরকারি বরাদ্দ না পেয়ে অবশেষে এলাকাবাসী নিজেদের উদ্যোগেই সড়কটির সংস্কার কাজ শুরু করেন। স্থানীয়রা জানান, প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে তারা নিজেরাই রাস্তা সংস্কার সম্পন্ন করেছেন।

‎স্থানীয় বাসিন্দা মো. জুয়েল খান বলেন, রাস্তার দুরবস্থার কারণে ১০ বছর ধরে আমরা সীমাহীন কষ্ট করেছি। বর্ষায় হাঁটাও কষ্টকর হয়ে যেত। শেষ পর্যন্ত সবাই মিলে কাজ শুরু করায় এবার স্বস্তি ফিরেছে।

‎আরেক বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন, চেয়ারম্যান-মেম্বারদের কাছে বহুবার বলেছি। কাজ না হওয়ায় আমরা নিজেরাই টাকার ব্যবস্থা করে রাস্তা সংস্কার করেছি।

‎স্থানীয় তরুণ রিয়াজুল ইসলাম বলেন, শতাধিক পরিবারের দুর্ভোগ দূর করতে আমরা একসঙ্গে উদ্যোগ নিয়েছি। রাস্তা সংস্কারের পর এখন সবাই স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে।

‎এ বিষয়ে বাসন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য মো. কবির হোসেন বলেন, ওই রাস্তার জন্য আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু কোনো বরাদ্দ পাইনি। পরে শুনেছি স্থানীয়রা নিজেরাই রাস্তা সংস্কার করেছেন। ভবিষ্যতে বরাদ্দ পেলে আমরা অবশ্যই এটি স্থায়ীভাবে সংস্কার করে দেবো।
‎#