Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে পারিবারিক ও নারী-শিশু নির্যাতন মামলার জট নিয়ে আলোচনা সভা

‎ঝালকাঠিতে পারিবারিক আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলার দীর্ঘসূত্রিতা ও দ্রুততম সময়ে নিষ্পত্তি করণের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
‎পারিবারিক আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলার দীর্ঘসূত্রিতা ও দ্রুততম সময়ে নিষ্পত্তি করণের উপর ব্র্যাক কর্তৃক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় ঝালকাঠিতে বিজ্ঞ আইনজীবী ও বিজ্ঞ বিচারকগণের সাথে ২৬/১১/২০২৫ তারিখ ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স কক্ষে বিকাল ৩.৩০ ঘটিকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ঝালকাঠির মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ মতিয়ার রহমান মহোদয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব তাসনীম জোহরা, বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ জনাব মুক্তা রানী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো: রুবেল শেখ, বিজ্ঞ চীফ লিগ্যাল এইড অফিসার জনাব মো: বায়জিদ রায়হান, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল, পারিবারিক আদালতের বিজ্ঞ সিভিল জজ জনাব মোঃ আরিফ হোসেন, ব্র্যাকের বিজ্ঞ প্যানেল আইনজীবী জনাব মোর্শেদা বেগম, গোলাম কিবরিয়া ঝন্টু, লিয়াকত আলী খান এবং জাহাঙ্গীর কবির। বক্তরা পারিবারিক আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা সমূহের দীর্ঘসূত্রিতার কারণসমূহ ও দ্রুততম সময়ে নিষ্পত্তির ক্ষেত্রে করণীয় বিভিন্ন দিকের উপর আলোচনা করেন।