দূরযাত্রা রিপোর্ট :
ঝালকাঠি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নলছিটি হর্স রাইডারর্স একাদশ ৫-৩ ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ঝালকাঠি পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত এ ফাইনালে কাঠালিয়া ইলেভেন টাইগার্সকে টাই-ব্রেকারে হারিয়ে শিরোপা তুলে নেয় দলটি। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য ড্র।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ্ আলম এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরাও মাঠে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়—লায়ন কিংস, ইলেভেন টাইগারস, হর্স রাইডারস ও রয়েল হান্টারস। ১৫ নভেম্বর উদ্বোধনের পর ধারাবাহিক খেলায় হর্স রাইডারস ও ইলেভেন টাইগারস ফাইনালে ওঠে। পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ, স্থানীয় দর্শকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য




