Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

দূরযাত্রা রিপোর্ট :

‎বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ঝালকাঠিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঝালকাঠি বার ইউনিট এই দোয়া মাহফিলের আয়োজন করে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো. মোফাজ্জেল হোসেন। দোয়া মাহফিল শুরুর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মাহাবুব আলম কবীর, অ্যাডভোকেট খান শহিদুল ইসলাম, অ্যাডভোকেট আককাস সিকদার, অ্যাডভোকেট আরিফ হোসেন খান, অ্যাডভোকেট ফয়সাল খান, অ্যাডভোকেট আনিচুর রহমান খান, অ্যাডভোকেট সোহেল আকন, অ্যাডভোকেট রেজাউল হক আজিম ও অ্যাডভোকেট ফিরোজ হোসাইন

‎বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর প্রতি তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

‎আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম।