Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ছাত্রনেতা ইমরানের উদ্যোগ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলেম–ওলামাদের নিয়ে দোয়া

দূরযাত্রা রিপোর্ট :

‎বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ঝালকাঠির ঐতিহ্যবাহী নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল দোয়া ও মোনাজাত।

‎গত ১ ডিসেম্বর সন্ধ্যায় দোয়া মাহফিলের আয়োজন করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আসিফ আল ইমরান। এই দোয়া মাহফিলে অসংখ্য  হাফেজ, আলেম–ওলামা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

‎দোয়া পরিচালনা করেন ঝালকাঠি এন.এস কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মো. মনিরুজ্জামান।

‎এসময়ে আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক সজিব হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ সাইফুল্লাহ, জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের প্রধান সংগঠক আবির লস্কর, ছাত্রদল নেতা মুহাম্মদ মাহফুজুর রহমান, সাথিল হাওলাদার, সিয়াম তালুকদার সিফাত, তৌহিদ ও জিয়াউল আহম্মেদ।

‎দোয়া শেষে আয়োজক ছাত্রনেতা আসিফ আল ইমরান বলেন, বেগম খালেদা জিয়া জাতির আশা ও গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা কামনায় ঝালকাঠিবাসীর এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে—তিনি এখনো মানুষের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছেন।
‎#