Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

নলছিটি ও কাঠালিয়ায় স্বাস্থ্যসেবার এডভোকেসি সভা অনুষ্ঠিত

ছবি প্রতীকি।

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা ঃ কাঠালিয়ায় স্বাস্থ্য সেবা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে । ১৫ নভেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, মেডিকেল অফিসার, ডাঃ নাইম আহম্মেদসহ আরো অনেকে।
নলছিটি (ঝালকাঠি)সংবাদদাতা জানান, নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার,স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার” এই প্রতিপাদ্য সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২৩ এর উদ্ধোধন করা করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৫নভেম্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল আমিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ডা. গোবিন্দ লাল কুন্ড ও ডা. সাবিনা আক্তার সুমী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার,পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারিবৃন্দ।
ফটো ক্যাপশনঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২৩ এর উদ্ধোধন করা করা হয়েছে।