লিগ্যাল এইড :
ঝালকাঠি জেলার রাজাপুর পুলিশ স্টেশনে জেলা লিগ্যাল এইড অফিস, ঝালকাঠি কর্তৃক আইনগত সহয়তা প্রদান বিষয়ে প্রাতিষ্ঠানিক গণশুনানির আয়োজন করা হয়েছে। রাজাপুর পুলিশ স্টেশনের সকল পরিদর্শক, উপ-পরিদর্শক এবং সহকারি উপ-পরিদর্শকগণের উপস্থিতে ১১/১২/২০২৬ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় উক্ত গণশুনানির আয়োজন করা হয়। ঝালকাঠি জেলার চীফ লিগ্যাল এইড অফিসার বিজ্ঞ সিনিয়র সিভিল জজ(গ্রেড-০৪) জনাব মো: বায়জিদ রায়হান এর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসের কম্পিউটার অপারেটর জনাব আবুল হাসান সোহেল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার জনাব শাহ আলম এবং রাজাপুর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নজরুল ইসলাম। প্রাতিষ্ঠানিক গণশুনানি শুরুর পূর্বে জাতীয় আইনগত সহয়তা প্রদান কার্যক্রম এবং ঝালকাঠি জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রমের উপর দুটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। চীফ লিগ্যাল এইড অফিসার তার বক্তৃতায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনগত সহয়তার প্রয়োজনীয়তা, আইনগত প্রদান বিষয়ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর গুরুত্বপূর্ণ বিধানসমূহ এবং আইনগত সহয়তা প্রদান কার্যক্রমসমূহ বাস্তবায়নে পুলিশের দায়িত্ব ও করণীয় দিকগুলো বিস্তারিত ভাবে তুলে ধরেন। তিনি জাতীয় আইনগত সহয়তা প্রদান কার্যক্রম ও বিভিন্ন আইনগত বিষয়ে গণশুনানিতে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
#




