Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

শহীদ বুদ্ধিজীবীদের মাগফিরাত, খালেদা জিয়া ও ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া

দূরযাত্রা রিপোর্ট :

‎১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকল শহীদ বুদ্ধিজীবীর রুহের মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী ভাইয়ের দ্রুত সুস্থতা কামনায় ঝালকাঠি সদর উপজেলার ৪নং কেওড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎গত ১৪ ডিসেম্বর বিকেলে কেওড়া ইউনিয়নের সারেংগল বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়ায় শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও শরিফ ওসমান হদির সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম রাজা। এছাড়া বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎মিলাদ ও দোয়া মাহফিলের সঞ্চালনা করেন কেওড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আলম তানজিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেওড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ আলম আকাশ।
‎#