দূরযাত্রা রিপোর্ট :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি জেলার দুইটি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা কার্যক্রমে শেষ দিনে ছিল ব্যাপক ব্যস্ততা। ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
<span;>
<span;>জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর পর্যন্ত ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে ২৩টি এবং দাখিল করেছেন ১৫ জন প্রার্থী। অপরদিকে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে ১২টি এবং দাখিল করেছেন ১০ জন প্রার্থী।
ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। একই আসনে বিএনপি নেতা গোলাম আযম সৈকত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।
<span;>এ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ড. ফয়জুল হক। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ডা. মাহমুদা আলম মিতু। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইব্রাহীম আল হাদী রাজাপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা রিফাত আরা মৌরির কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়া ঝালকাঠি-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান খান, জাতীয় পার্টি (জেপি)-এর মনোনীত প্রার্থী এনামুল হক রুবেল, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাসদ (জেএসডি)-এর সোহরাব হোসেন, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টি (জেপি)-এর মাহিবুল ইসলাম মাহিম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা মঈন আলম ফিরোজী, কর্নেল মোস্তাফিজুর রহমান এবং সাব্বির আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অপরদিকে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন এসএম শেখ নেয়ামুল করিম।
<span;>ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন ড. সিরাজুল ইসলাম সিরাজী। তিনি ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ কুদ্দুস খান, বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন, জাসদ (জেএসডি)-এর মাসুদ পারভেজ, গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. মাহমুদুল ইসলাম সাগর (মাইনুল ইসলাম সাগর) মনোনয়নপত্র জমা দেন।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও মনোনয়ন জমা দিয়েছেন মো. নুরুদ্দীন সরদার ও সৈয়দ রাজ্জাক সেলিম।
#




