Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস, সহসভাপতি পলাশ, সম্পাদক পারভেজ

দূরযাত্রা রিপোর্ট :

ঝালকাঠি প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ শনিবার (২৭ ডিসেম্বর) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে ২০২৬–২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।

শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন ঘিরে ক্লাব সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ভোট গণনা সম্পন্ন করা হয়।

সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. আককাস সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে দপ্তর সম্পাদক পদে আব্দুল মান্নান তৌহিদ এবং কোষাধ্যক্ষ পদে মো. রাজু খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে মো. জিয়াউল হাসান পলাশ ও মাসউদুল আলম নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আ স ম মাহমুদুর রহমান পারভেজ ও মো. আল-আমিন তালুকদারের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোট গণনা শেষে উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী লটারির মাধ্যমে আ স ম মাহমুদুর রহমান পারভেজ বিজয়ী হন। সহ-সাধারণ সম্পাদক পদে অলোক সাহা নির্বাচিত হয়েছেন।

 

এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান টিটু এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এস. এম. রেজাউল করিম, আজমীর হোসেন তালুকদার, কে. এম. সবুজ ও তরুণ সরকার।

নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন মো. রাশিদুল ইসলাম। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা সম্ভব হয়েছে। সকল প্রার্থীর সহযোগিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে।
নবনির্বাচিত এই কমিটি ঝালকাঠির সাংবাদিক সমাজে পেশাগত ঐক্য, দায়িত্বশীল সাংবাদিকতা এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ক্লাবের সদস্যরা।

#