Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে মেয়েশিক্ষার্থীদের শিক্ষা ও জীবনদক্ষতা বিষয়ক কর্মশালা

দূরযাত্রা রিপোর্ট :

ঝালকাঠিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মেয়েশিক্ষার্থীদের শিক্ষা, জীবনদক্ষতা ও আর্থিক সচেতনতা বাড়াতে ‘জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও’ বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ ডিসেম্বর বিকেলে ঝালকাঠি শহরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবু ছাঈদ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুম টু রিড বাংলাদেশের ডিরেক্টর (লিটারেসি) মো. মাজহারুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে শাকিলা রহমান বলেন, মেয়েশিক্ষার্থীদের জীবনদক্ষতা ও সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা তৈরি করতে রুম টু রিড বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা তাদের উচ্চশিক্ষায় অগ্রসর হতে সহায়ক হবে।

সভাপতির বক্তব্যে মো. আবু ছাঈদ বলেন, ঝালকাঠি জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে মেয়েশিক্ষার্থীদের জীবনদক্ষতা উন্নয়নে রুম টু রিডের কার্যক্রম প্রশংসনীয়।

কর্মশালায় রুম টু রিডের প্রোগ্রাম ম্যানেজার (জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও) ইফফাত জেরীণ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকদের সহযোগিতা কামনা করেন। এছাড়া ঝালকাঠি ফিল্ড ম্যানেজার কামাল হোসেন জেলার দুটি উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম ও ২০২৬ সালের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

কর্মশালায় সদর ও নলছিটি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড বাংলাদেশে প্রাথমিক স্তরে পঠন দক্ষতা এবং মাধ্যমিক স্তরে জীবনদক্ষতা উন্নয়নে কাজ করছে। ঝালকাঠিতে ২০২৫ সালে ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ে সংস্থাটির কার্যক্রম শুরু হয়।

#