Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে অবৈধ বেহুন্দি জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন শুরু ‎

দূরযাত্রা রিপোর্ট :

‎ঝালকাঠিতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জালসহ বিভিন্ন ক্ষতিকর জাল অপসারণে “বিশেষ কম্বিং অপারেশন-২০২৬” পরিচালনার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সাইফুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ, বিভিন্ন উপজেলার মৎস্য কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জেলে ও জেলে নেতৃবৃন্দ। সভা অয়োজন করে ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।

 

 


‎সভায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, “অবৈধ বেহুন্দি ও ক্ষতিকর জালের কারণে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে শুধু মৎস্য সম্পদ নয়, প্রকৃত জেলেদের ভবিষ্যৎ জীবিকাও হুমকির মুখে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা জরুরি।” তিনি জানান, বিশেষ কম্বিং অপারেশনের মাধ্যমে জেলার নদী ও খালগুলোতে নিয়মিত অভিযান চালানো হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

‎সভা শেষে জানানো হয়, খুব শিগগিরই সুগন্ধা, বিষখালী, গাবখান চ্যানেলসহ জেলার গুরুত্বপূর্ণ নদী ও জলাশয়গুলোতে বিশেষ কম্বিং অপারেশন শুরু হবে। এ অভিযানের মাধ্যমে অবৈধ জাল অপসারণের পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
‎#