Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

‎মসজিদে সেজদারত অবস্থায় মুসল্লির মৃ ত্যু

নলছিটি (ঝালকাঠি)  সংবাদদাতা :

‎ঝালকাঠির নলছিটি উপজেলায় এশার নামাজ চলাকালে সেজদার মধ্যে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুমারখালি বাজার জামে মসজিদে। মৃত ব্যক্তির নাম আবুল হোসেন তালুকদার (৬৫)।

‎শনিবার (৩ জানুয়ারি) রাতে নামাজ আদায়ের সময় সেজদায় যাওয়ার পর দীর্ঘ সময় তিনি উঠছিলেন না। নামাজ শেষ হলে আশপাশের মুসল্লিরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন, তিনি নিথর পড়ে আছেন। পরে নিশ্চিত হওয়া যায়, নামাজরত অবস্থাতেই তার মৃত্যু হয়েছে।

‎পরদিন রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে জানাজা শেষে তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন এলাকার মুসল্লি ও স্বজনদের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
‎নিহত আবুল হোসেন তালুকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে। পেশায় কৃষক আবুল হোসেন দীর্ঘদিন ধরে কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন।

‎পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর দিন সকাল থেকে তিনি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। সন্ধ্যায় মাগরিবের নামাজ ঘরে আদায় করে বাজারে কেনাকাটার উদ্দেশ্যে বের হন। পরে এশার নামাজ পড়তে কুমারখালি বাজার মসজিদে গেলে সেখানে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়।

‎নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, “আল্লাহ তাকে যেভাবে নিয়েছেন, সেটাকে আমরা সৌভাগ্য হিসেবেই দেখছি। ইবাদতের মধ্যেই তার শেষ সময় এসেছে।”

‎স্থানীয়দের মতে, আবুল হোসেন ছিলেন শান্ত স্বভাবের, ধর্মভীরু ও পরিশ্রমী একজন মানুষ। নিয়মিত নামাজ আদায় করতেন এবং এলাকায় একজন সৎ কৃষক হিসেবে তার পরিচিতি ছিল।

এ ঘটনায় নলছিটি উপজেলার তিমিরকাঠি ও আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করেছেন।#