Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

দূরযাত্রা রিপোর্ট :

ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাতে ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বান্দাঘাট এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান ফরহাদ ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির গাজীর উদ্যোগে এবং ৯ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার। আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুর রহমান (তুষার), জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফোরখান হোসেন কাজী ও মোহাম্মদ বেলায়েত হোসেন।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী দোয়া মাহফিলে অংশ নেন।

মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মিজানুর রহমান। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
#