দূরযাত্রা রিপোর্ট :
‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের সঙ্গে ঝালকাঠিতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে ভিডিপি দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কার্যালয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও জাতীয় পতাকা উড়িয়ে কর্মসূচির সূচনা করেন ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট মো. ইসমাইল হোসেন। এ সময় চারটি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে শেষ হয়। পরে র্যালি-পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।
#




