Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

“সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে ঝালকাঠি প্রেসক্লাব গণতান্ত্রিক মডেল স্থাপন করেছে” — জেলা প্রশাসক

দূরযাত্রা রিপোর্ট:

ঝালকাঠি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও পরিচিতি সভার প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচন আইন মেনে দায়িত্ব পালন এবং সাংবাদিকতায় পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। এ প্রসঙ্গে তিনি বৃটেনের ওয়েস্টমিনস্টার ও পার্শ্ববর্তী ভারতের গণতান্ত্রিক চর্চার উদাহরণ তুলে ধরেন। একই সঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের লেখনী ও কর্মকান্ডের প্রভাব সমাজে গভীর। ভালো কাজ যেমন কল্যাণ বয়ে আনে, তেমনি খারাপ কাজেরও পরিণতি রয়েছে। খারাপ কাজের শাস্তি ও ভয়াবহতা বোঝাতে তিনি কোরআন ও হাদিসের বিভিন্ন দৃষ্টান্ত উল্লেখ করেন। 

‎প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, সাংবাদিকরা যখন সমাজ ও দেশের জন্য ভালো কিছু করবেন তখন জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে। তিনি আক্ষেপ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক চর্চার অভাবে আমাদের অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথাও কোথাও গণতন্ত্রের চর্চাই হয়নি বললেই চলে। এ সময় তিনি ঝালকাঠি প্রেসক্লাবের নির্বাচনের প্রশংসা করে বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রেসক্লাব একটি গণতান্ত্রিক মডেল স্থাপন করেছে। গণমাধ্যমকে দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে সাংবাদিকদেরই দায়িত্বশীল ও সাহসী ভূমিকা রাখতে হবে।

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আককাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে দ্বিতীয় পর্যায়ের সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডাক্তার হুমায়ুন কবির, পৌর প্রশাসক মো. কাওসার হোসেন। আরো বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আককাস সিকদার, সিনিয়র সহসভাপতি মো. জিয়াউল হাসান পলাশ, সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ, বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি আলআমিন তালুকদার। বক্তারা আগামী দিনে সাংবাদিকদের স্বার্থ রক্ষায় এবং আরো বেশি পেশাগত দায়িত্বে সতর্ক ও দায়িত্ববান হবার আশামত ব্যক্ত করেন। একই সাথে আগামীর পথ চলায় সকল সদস্যদের সর্বাত্মক সহযোগীতা ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর সাবেক সাধারণ সম্পাদক আককাস সিকদার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসম মাহমুদুর রহমমান পারভেজের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সঞ্চলনায় ছিলেন নবনির্বাচিত সহসম্পাদক অলোক সাহা। সভায় প্রেসক্লাবের অধিকাংশ সদস্যরা উপস্থিত ছিলেন।

#