Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যু

দূরযাত্রা রিপোর্ট :



ঝালকাঠির নলছিটিতে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বৈচন্ডী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নাজমুল ইসলাম ওই গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে। তিনি নলছিটি সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

নিহতের চাচা মো. আনিছুর রহমান জানান, শনিবার রাতে নাজমুল নিজ বসতঘরের বিদ্যুৎ লাইনের মেরামত কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা প্রাথমিকভাবে অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া তাদের পারিবারিক কবরস্থানে 
দাফনের সিদ্ধান্ত নেয়া হয়।

#