Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান

দূরযাত্রা রিপোর্ট :

‎ঝালকাঠির সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাতে কীর্ত্তিপাশা ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।

‎অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম উপস্থিত ছিলেন। এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
‎একসঙ্গে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বীর একটি রাজনৈতিক দলে যোগদানের ঘটনায় জেলার বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে।

নবাগতদের একজন কীর্ত্তিপাশা ইউনিয়নের বাসিন্দা সুজিত ঘরামী বলেন, জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান, শৃঙ্খলাবোধ এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আমাদের আকৃষ্ট করেছে। এসব কারণেই আমরা স্বেচ্ছায় এই দলে যুক্ত হয়েছি।

‎ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম বলেন, জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে রাজনীতি করে। এ দলে যোগ দেওয়ার ক্ষেত্রে কোনো ধর্মীয় বিভাজন নেই। সমাজে ন্যায়বিচার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যেই মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।

‎জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। ন্যায়ভিত্তিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ধর্মের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি।

#