Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির মানপাশায় দোয়া মাহফিল

দূরযাত্রা রিপোর্ট ঃ

 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাতে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিনয়কাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিনয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার এনামুল হক এলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি তকদির হোসেন।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেতৃত্বের প্রতীক। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি গণতন্ত্র, ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক জীবন দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে বক্তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও শক্তিশালী রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে। তার আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম বিএনপির নেতাকর্মীদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।
পরে মরহুমার রুহের মাগফিরাত কামনা, তার বিদেহী আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
#