দূরযাত্রা রিপোর্ট :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সৈয়দ মাইনুল হোসেন সজল (৪৫)কে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাছের রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশের একটি দল শনিবার রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শৌলজালিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মাইনুল হোসেন সজলকে আটক করে।
তিনি আরও জানান, আটক সজলকে রোববার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
#




