Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ

দূরযাত্রা রিপোর্ট :

‎জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া পাঁচ পরিবারের সদস্যদের মাঝে অনুদান হিসেবে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে ঝালকাঠিতে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবন দেওয়া শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।

‎রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্রের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

‎সঞ্চয়পত্র প্রাপ্ত শহীদ পরিবারের সদস্যরা হলেন শহীদ কামাল হোসেন সবুজের স্ত্রী সাদিয়া বেগম, শহীদ নাইমের মা মাহমুদা পারভিন, শহীদ মিজানুর রহমানের মা কাজলী বেগম, শহীদ মো. রুবেল হোসেনের বাবা মো. মালেক তাং এবং শহীদ হৃদয়ের বাবা শহীদ হাওলাদার।

‎এসময় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ কোনোভাবেই ভুলে যাওয়ার নয়। তাদের আত্মদান দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহীদ পরিবারের পাশে সরকার সবসময় রয়েছে এবং তারা যেন কোনোভাবে অবহেলিত না হন, সে বিষয়ে জেলা প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট থাকবে।
‎তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের পরিবারকে সম্মান ও সহায়তা দেওয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শহীদ পরিবারের কল্যাণে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

‎উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে শহীদরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিহত হন। গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্রীয় জবাবদিহিতা ও স্বৈরশাসনের অবসানের দাবিতে চলমান আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দমন-পীড়নের মুখে তারা প্রাণ হারান। রাষ্ট্র সংস্কারের আন্দোলনে তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
‎#