Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎

দূরযাত্রা রিপোর্ট :

‎ঝালকাঠিতে ছেলের হাতে মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর মোল্লা বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
‎নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)। তিনি ওই এলাকার আহম্মদ খানের স্ত্রী। অভিযুক্ত ছেলে সাগর খান (৩২) তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। ঘটনার পর পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

‎স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাগর খান দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় থাকতেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই অস্বাভাবিক আচরণ করতেন। এর আগেও তিনি একাধিকবার মায়ের ওপর নির্যাতন চালিয়েছেন বলে স্থানীয়রা জানান। রোববার দুপুরে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে শেফালী বেগমকে আঘাত করতে থাকে।
‎চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে শেফালী বেগমকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

‎ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন বলেন, নিহতের মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে সাগর খানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
‎#