Daily Durjatra

গুপ্ত সংগঠনের লোকজন এখন দেশের জন্য নতুন জালেম হয়ে উঠেছে: তারেক রহমান ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎

গুপ্ত সংগঠনের লোকজন এখন দেশের জন্য নতুন জালেম হয়ে উঠেছে: তারেক রহমান

শাহীন আলম বরিশাল থেকে  :



‎বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, জনগণের কাছে ভিন্ন নামে পরিচিত একটি রাজনৈতিক গোষ্ঠী বর্তমানে গুপ্ত পরিচয়ে সক্রিয় থেকে দেশে নতুন ধরনের জুলুম কায়েম করছে। এই গোষ্ঠীর কার্যক্রমে সাধারণ মানুষ আতঙ্কিত ও ক্ষুব্ধ।
‎বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরের ঐতিহাসিক বেলস পার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও শরিক দলের প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হয়।
‎তারেক রহমান বলেন, ৫ আগস্টের আগের স্বৈরশাসক জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তারা সাধারণ মানুষের সঙ্গে অবমাননাকর ভাষায় কথা বলত এবং সৎ ও মেধাবীদের হেয় করত। সেই শাসনের পতনের পর সবাই আশা করেছিল, এই সংস্কৃতি বন্ধ হবে।
‎তিনি বলেন, কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি সেই আচরণ থামেনি। একটি রাজনৈতিক দল আছে, যাদের জনগণ ভিন্ন নামে চেনে, কিন্তু তারা গুপ্ত সংগঠনের মতো কাজ করছে। আজ তারাই নতুন জালেম হিসেবে দেশের মানুষের সামনে হাজির হয়েছে।
‎নারীদের ভূমিকার কথা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের অগ্রগতিতে নারী-পুরুষ একসঙ্গে কাজ করছে। মাঠে যেমন তারা পরিশ্রম করছে, তেমনি কলকারখানা ও গার্মেন্ট শিল্পেও নারীদের অবদান অনস্বীকার্য। এই শিল্পের মাধ্যমেই বাংলাদেশ বিশ্বে সম্মান অর্জন করেছে।
‎তিনি আরও বলেন, আমরা গভীর ঘৃণার সঙ্গে দেখেছি, এই নতুন জালেম গোষ্ঠীর একজন শীর্ষ নেতা সম্প্রতি দেশের নারীদের নিয়ে অত্যন্ত অশালীন ও অপমানজনক শব্দ ব্যবহার করেছেন। যাদের মধ্যে মা-বোনের প্রতি ন্যূনতম সম্মান নেই, তাদের হাতে দেশ এগোবে—এমন আশা করা যায় না।
‎সমাবেশে বিশৃঙ্খলা, অসুস্থ হয়ে পড়েন কয়েকজন নারী
‎সমাবেশস্থলে নারী নেতাকর্মী ও সমর্থকদের বসার জন্য মঞ্চের সামনে বাঁশের ব্যারিকেড দিয়ে আলাদা ব্যবস্থা করা হয়। সকাল থেকেই নির্ধারিত স্থানে কয়েক শত নারী অবস্থান নেন। তবে দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান মঞ্চে উঠলে পেছন ও পাশের দিক থেকে পুরুষ নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে থাকেন।
‎এতে হঠাৎ হুড়োহুড়ির সৃষ্টি হয়। পরিস্থিতিতে কয়েকজন নারী ও শিশু অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ এক নারীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয় বলে আয়োজক সূত্র জানিয়েছে।
‎#