দূরযাত্রা রিপোর্ট :
জুলাই বিপ্লবের একজন সৈনিক হিসেবে ঝালকাঠি-২ আসনের মানুষের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে যোগ্য প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজীর প্রতি সমর্থন ঘোষণা করেছেন নাজমুল হাসান টিটু।
সমর্থন ঘোষণাকালে নাজমুল হাসান টিটু বলেন, ইনশাআল্লাহ সিরাজুল ইসলাম সিরাজী নির্বাচিত হলে ঝালকাঠি-২ আসনের সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ মায়ের কোলে থাকা শিশুর মতো নিরাপদে থাকবে। তিনি বলেন, এই আসনে বিভেদ নয়, বরং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, এলাকার সার্বিক কল্যাণ ও উন্নয়নের স্বার্থে সবাইকে হাতপাখা প্রতীকের পক্ষে দোয়া রাখতে হবে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে ভোট প্রদান করুন। বিজয়ের দায়িত্ব আল্লাহ তাআলার ওপরই ন্যস্ত।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সিরাজুল ইসলাম সিরাজীর পক্ষে মাঠে কাজ করার অঙ্গীকার করেন।
#




