Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে আচরণবিধি লঙ্ঘনে বিএনপি কর্মীকে ১০ হাজার টাকা জরিমানা

দূরযাত্রা রিপোর্ট :

 

ঝালকাঠি সদর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক বিএনপি কর্মীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মো. সজিব হাসান (পিতা: আ. রহিম ডাকুয়া) নামের ওই ব্যক্তি দলীয় প্রতীক সংবলিত গেঞ্জি ও ক্যাপ পরে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে পথসভা করেন এবং মোবাইল ফোনে লাইভ সম্প্রচার করেন বলে অভিযোগ পাওয়া যায়।

সংক্ষিপ্ত বিচারিক আদালতের ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সিভিল জজ মো. বায়জিদ রায়হান এ দণ্ডাদেশ দেন। আদালতে দোষ স্বীকার করে সজিব হাসান জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।

#