Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

নলছিটিতে বাড়িতে ঢুকে যুবককে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ ‎

দূরযাত্রা রিপোর্ট :

‎ঝালকাঠির নলছিটি উপজেলায় বসতবাড়িতে ঢুকে এক যুবককে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সজিব সিকদার (২৮) নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভৈররপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা সজিব সিকদারের সঙ্গে একই এলাকার ইউসুফ সিকদার ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ৬ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইউসুফ সিকদার, তার দুই ছেলে উজ্জ্বল সিকদার ও রাকিব সিকদারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সজিব সিকদারের বাড়িতে ঢুকে তাকে ঘর থেকে ডেকে বাইরে নেয়। পরে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

‎সজিব সিকদার বলেন, “ঘটনার রাতে আমি বাসায় একা ছিলাম। তারা দেশীয় অস্ত্র নিয়ে ডেকে বাইরে এনে আমার ওপর হামলা চালায়। কোনোভাবে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচি। পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যেই তারা আমাকে হত্যার চেষ্টা করেছে।”
‎তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎এ বিষয়ে নলছিটি থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#