Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে দিনব্যাপী কর্মসূচিতে ড. জিয়াউদ্দিন হায়দার

দূরযাত্রা রিপোর্ট :

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠি সফরে এসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। শনিবার (১৪ মার্চ) তিনি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযানের উদ্বোধন, সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।


সকালে জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। মশা নিধক স্প্রে কার্যক্রমের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, ডব্লিউসিসির চেয়ারম্যান প্রফেসর ডা. খালিদ মাহমুদ শাকিল, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার। পরে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়, যেখানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষা পেতে সবাইকে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে।


দুপুরে শহরের সরকারি শিশু পরিবার মিলনায়তনে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান আব্দুল মান্নান তাওহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডব্লিউসিসির চেয়ারম্যান প্রফেসর ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার এবং শহর সমাজসেবা কর্মকর্তা খান জসিম উদ্দিন। এ সময় সরকারি শিশু পরিবারের ৫৮ জন শিশুর মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

এর আগে দুপুরে ঝালকাঠি সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ড. জিয়াউদ্দিন হায়দার। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিএম শাহাবুদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভায় জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ঝালকাঠি সম্ভাবনাময় একটি জেলা। নদী ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এখানে পর্যটন, কৃষি ও ক্ষুদ্র শিল্পের বিকাশের সুযোগ রয়েছে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়া সম্ভব। এ সময় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জেলার চলমান উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
#
মো. শাহীন আলম
ঝালকাঠি