Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ ‎

দূরযাত্রা রিপোর্ট :

‎পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি সরকারের পাঠানো উপহারের খেজুর ঝালকাঠি সদর উপজেলায় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

‎রবিবার (১৫ মার্চ)  ঝালকাঠি সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার প্রতিনিধিদের কাছে এসব খেজুর হস্তান্তর করা হয়। এতে মোট ২০০ কেজি খেজুরের ৫৪টি ইয়াতিমখানার প্রতিনিধিদের মাঝে বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেগুফতা মেহনাজ।

‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সৌদি সরকারের মানবিক সহায়তা সংস্থা ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’-এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে পাঠানো খেজুরের অংশ হিসেবে ঝালকাঠি সদর উপজেলায় এই খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

‎জানা গেছে, ২০২৬ সালের পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকার বাংলাদেশকে প্রায় ১০০ টন বা ১২ হাজার ৫০০ কার্টন উন্নতমানের খেজুর উপহার হিসেবে পাঠিয়েছে। এসব খেজুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলার এতিমখানা, মাদ্রাসা এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

‎সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেগুফতা মেহনাজ বলেন, পবিত্র রমজান উপলক্ষে সৌদি সরকারের দেওয়া এই উপহার ঝালকাঠি সদর উপজেলার এতিমখানা ও মাদ্রাসাগুলোর মধ্যে সুষ্ঠু ও স্বচ্ছভাবে বণ্টন করা হয়েছে। এতে করে রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা ইফতারে উপকৃত হবে।
‎#