দূরযাত্রা রিপোর্ট :
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়ায় অবস্থিত পীরে কামেল মাহাতাব উদ্দিন খান সাহেব (রহ.) প্রতিষ্ঠিত এমদাদুল উলুম আশরাফিয়া মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন মাদরাসার দাতা মীর জিয়াউদ্দিন মিজান।
শনিবার (১৫ মার্চ) বিকেলে মাদ্রাসা কক্ষে এ ইফতার আয়োজন করা হয়। এতে মাদ্রাসার হেফজখানায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন গণমাধ্যমকর্মী অংশ নেন।
ইফতার মাহফিলে মাদ্রাসার দাতা সদস্য ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মীর জিয়াউদ্দিন মিজান হেফজখানার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দূরযাত্রার সম্পাদক সিনিয়র সাংবাদিক জিয়াউল হাসান পলাশ। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শফিউল ইসলাম সৈকত ও মো. শাহীন আলম।
#




