Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে দৈনিক আমার দেশ পাঠক মেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত

দূরযাত্রা রিপোর্ট :
‎ঝালকাঠিতে দৈনিক আমার দেশ পত্রিকার পাঠক মেলার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার ও সহকারী এটর্নি জেনারেল মো. তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশ পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুল।
‎দৈনিক আমার দেশ পত্রিকার পাঠক মেলার সভাপতি আশিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য কর্মী ও পাঠকমেলার সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পাঠকমেলা কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
‎ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।
‎#