Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে গাছপালা-নদীনালা রক্ষায় কমিটি গঠন

দূরযাত্রা রিপোর্ট :

পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ঝালকাঠিতে ‘গাছপালা-নদীনালা রক্ষা আন্দোলন’ নামে একটি সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৯ মার্চ) বিকেলে শহরের মেহেদী সড়কস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে অ্যাডভোকেট আককাস সিকদারকে সভাপতি এবং ইসমাঈল মুসাফিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আজমীর হোসেন তালুকদার, অ্যাডভোকেট ফয়সাল খান, অ্যাডভোকেট মুন্সি রেজাউল হক আজীম, অ্যাডভোকেট আ. স. ম. মাহমুদ রহমান পারভেজ ও সাংবাদিক আল-আমীন তালুকদার।

এছাড়া উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে ইলিয়াস সিকদার ফরহাদ, নাসির উদ্দিন কবির, জিয়াউল হাসান পলাশ, তৌহিদ হোসেন খান, সাকিনা আলম লিজা, ফয়েজ ইফতেখার রনি ও দুলাল সাহাকে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন রাজু খান ও রিয়াজুস সালেহীন, দপ্তর সম্পাদক জুয়েল হাওলাদার, সহ-দপ্তর সম্পাদক মামুনুর রশীদ রনি, কোষাধ্যক্ষ শাহীন আলম, সহ-কোষাধ্যক্ষ এস. এম. পারভেজ, প্রচার সম্পাদক আরিফ সরদার এবং সহ-প্রচার সম্পাদক বালী তাইফুর রহমান তূর্য।

সংগঠনটির এ কমিটিতে উপদেষ্টাসহ ৫০ জন নির্বাহী ও ৩০ জন সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা স্থানীয় পর্যায়ে গাছপালা সংরক্ষণ, নদী-খাল রক্ষা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন বলে জানা গেছে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার বলেন, “গাছপালা, নদীনালা ও ঝালকাঠির সামগ্রিক প্রাণপ্রকৃতি রক্ষায় সার্বক্ষণিক একটি প্রেসার গ্রুপ এখন সময়ের অপরিহার্য দাবি হয়ে উঠেছে। সম্প্রতি ঝালকাঠির গাবখান নদীর পাড়ে দুই হাজার গাছ কাটার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা জীববৈচিত্র্যের জন্য হুমকি। এটি কোনোভাবেই হতে দেওয়া যায় না।”
তিনি আরও বলেন, “শুধু কমিটি গঠন নয়, আমরা মাঠপর্যায়ে কাজ করতে চাই। ঝালকাঠির নদী ও সবুজ প্রকৃতি রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে দীর্ঘমেয়াদি আন্দোলন গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি হরচন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তৌহিদ হোসেন খান।

#