Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎

দূরযাত্রা রিপোর্ট :

দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে মাসব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছেন ছাত্রনেতা আসিফ আল ইমরান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‎সোমবার (৩০ মার্চ) সকাল ১০টায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ। এ সময় বিদ্যালয় আঙিনায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

‎এসময়ে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ, সিনিয়র শিক্ষক আফজাল হোসেন ও হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক আবির লস্কর, ছাত্রনেতা মাহফুজুর রহমান, সাথীল হাওলাদার, সালমান ফরাসী শিহাব, সিয়াম তালুকদার, শাওন শরীফ।

‎আসিফ আল ইমরান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ পরিকল্পনার অংশ হিসেবে ঝালকাঠিতে মাসব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী এক মাসজুড়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ কার্যক্রম চালানো হবে।
‎#