Daily Durjatra

মূলধারার সাংবাদিকদের জ্বালানি দিতে পাম্প মালিকদের আহ্বান জলবায়ু সুরক্ষায় ছাত্রনেতা আসিফের উদ্যোগে ঝালকাঠিতে বৃক্ষরোপণ কর্মসূচি ‎ হাদি হত্যার ১০০ দিন: ঝালকাঠি ইনসাফ মঞ্চের বিচার দাবি ঝালকাঠিতে গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা সভা বর্জ্যের অব্যবস্থাপনার কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি : ড. জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার ‎ সন্তানের লা*শ কোলে নিয়ে বিচার চাইলেন মা দায়িত্ব না দিয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী ছুটিতে, ৮ ঘণ্টা অন্ধকারে ঝালকাঠির গ্রাহকরা খাল আমাদের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা ও লাইফলাইন” – প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ড. জিয়াউদ্দিনের নেতৃত্বে ঝালকাঠিতে শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান

স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ কাঠালিয়ায় মামলার প্রধান আসামী সাগর র‌্যাবের জালে আটক

র‌্যাবের হাতে গ্রেপ্তার সাগর খান।

দূরযাত্রা রিপোর্ট ঃ কাঠালিয়ায় স্কুলছাত্রীকে দলবেধে ধর্ষণ ঘটনায় করা মামলারপ্রধান আসামী মো. সাগর খানকে খুলনা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। ১৬ জানুয়ারি সকালে র‌্যাব৮ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
র‌্যাব জানায়, অভিযুক্ত সাগর বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের ওই স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।গত ১২ ডিসেম্বর বিকেলে সাগর তার মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে ভিকটিমকে পাটিখালঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সুখরঞ্জন শীলেরপরিত্যক্ত বাড়িতে নিয়ে যান। সেখানে সাগরসহ অন্যান্য অভিযুক্তরা ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করেন এক পর্যায়ে ভিকটিম কৌশলে ঘর থেকে বের হয়ে চলে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কাঠালিয়া থানায় একটি মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে কাঠালিয়া থানা থেকে সাগরকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮ কে জানায়, পরে ছায়াতদন্ত করে র‌্যাব-৬ এর সহায়তায় আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাগরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উল্লেখিত আসামীকে ঝালকাঠি জেলার কাঠালিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। ভিকটিমের পরিবারের দাবি ঘটনার পরেই তারাবুনিয়া পলিশ তদন্ত ক্যাম্প ইনচার্জ পলিশ পরিদর্শক মতিয়ার রহমান আসামী সাগরকে আটক করেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেন।