Daily Durjatra

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন ‎ ঝালকাঠিতে জুলাই শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ ঝালকাঠিতে বাফলা চ্যারিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের অভিযোগ সহ্য করা হবে না – ইসি সানাউল্লাহ তারেক রহমানের সাথে সিলেটের যুব সংলাপ বাংলাদেশের রাজনীতিকে কী বার্তা দিল গণভোটের প্রচারণায় ঝালকাঠিতে জেলা তথ্য অফিসের ‘ভোটের রিকশা’ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঝালকাঠিতে সাংবাদিকদের প্রশিক্ষণ দিল পিআইবি ‎ ঝালকাঠিতে পিআইবির ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ঝালকাঠির দুই আসনে চার প্রার্থী সরে দাঁড়ালেন ‎ ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ডিবি পুলিশের পৃথক অভিযানে ঝালকাঠিতে গাঁজা ও রাজাপুরে গাছসহ ২ বিক্রেতা আটক

ঝালকাঠি ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার কৃতরা - দূরযাত্রা।

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা ॥ ঝালকাঠিতে গাঁজা গাছসহ মোঃ রাজু সিকদার (২৫) ও আধা কেজি গাঁজাসহ মোঃ আল আমিন (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
১৬ মার্চ রাতে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযানে সদর উপজেলার নথুল্লাবাদ এলকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আল আমিনকে এবং রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী এলাকা থেকে ১টি গাঁজা গাছসহ রাজু সিকদারকে আটক করা হয়। আটককৃতরা হলো, ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ এলাকার আঃ রহমান হাওলাদারের ছেলে আল আমিন এবং রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকার মৃতঃ মজিবর রহমানের ছেলে রাজু সিকদার । বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা ও একটি গাঁজা গাছসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় ও রাজাপুর থানায় রাতে মামলা দায়ের করে রোববার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক মুক্ত সামজ গড়ার লক্ষ্যে আমাদের মাদক বিরোধী অভিযান চলবে।